menu logo
amar pet logo
বিড়ালের খাবারের তালিকা কেমন হওয়া উচিৎ?

বিড়ালের খাবারের তালিকা কেমন হওয়া উচিৎ?

কিটেন (০-৪ সপ্তাহ) মায়ের দুধ খেয়ে বাড়ে। বড় হওয়ার সাথে মাছ, মাংস, ও ক্যাটফুড খাওয়ানো উচিত। এডাল্ট বিড়ালের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মুরগি, মাছ, এবং ক্যাটফুড প্রয়োজন।

user-profile

Tanvir Chowdhury

Sep 17, 2024

বিড়ালের খাবারের তালিকা কেমন হওয়া উচিৎ? 

বিড়ালের সুস্থ থাকার সাথে ভালো খাবারের পাশাপাশি বিড়ালের সঠিক খাবার দেয়াও অত্যন্ত জরুরী। কিটেন আর এডাল্ট বিড়ালের খাওয়ার চাহিদা ভিন্ন হওয়ায় তাদের খাদ্যাভ্যাসের মধ্যেও পার্থক্য দেখা যায়

বিড়ালের বয়স ০০-০৪ সপ্তাহ পর্যন্ত মা- বিড়ালের দুধ খেয়ে থাকে। এই সময় মায়ের দুধ বিড়ালের হাড় মজবুত ও দেহ গঠনে অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। এডাল্ট বিড়ালের জন্য সলিড খাবার যেমন মাছ,মাংশ,ক্যাটফুড খাওয়ান যেতে পারে। 

কিটেনের জন্য খাবার তালিকা

কিটেনের খাবারের মধ্যে সবচেয়ে বেশি জরুরী হচ্ছে তরল খাদ্য। কেননা তারা সলিড খাবার খেতে পারে নাহ। কিন্তু বিড়ালছানা যদি মা হারা হয়ে থাকে তবে তাকে অবশ্যই তরল খাবার দিতে হবে। সেক্ষেত্রে গরু’র দুধ কিংবা পাউডার দুধ দেয়া যেতে পারে। 

তবে গরুর দুধ অনেক ঘন হওয়ায় অবশ্যই পানি দিয়ে পাতলা করে দিতে হবে। কিটেনদের হজম শক্তি বেশি না হওয়ায় তারা গরুর দুধ হজম করতে পারেনা।অনেকে আবার কৃত্রিম বা ফর্মুলা দুধ দিয়ে থাকে। 

০৪ সপ্তাহ থেকে বিড়ালছানাদের সলিড খাবারে অভ্যাস করাতে হবে। এই সময় তাদের মুরগির মাংস সেদ্ধ করে চটকে দেয়া যায়। আবার মাছ'ও দিতে পারেন। তবে মাছ দিলে কাটা বেঁছে দেয়ার চেষ্টা করবেন। 

আপনার প্রিয় বিড়ালছানার প্রয়োজনীয় সকল জিনিস পাচ্ছেন amarpet.com - এ । 

পূর্ণবয়স্ক বিড়ালের খাবার তালিকা    

০৮-১০ সপ্তাহের মধ্যে প্রত্যেকটি বিড়ালের সলিড খাবার খাওয়ার অভ্যাস হয়ে যায়। এই সময় থেকে আপনার বিড়াল'কে আপনি মাছ মাংসে অভ্যাস করাবেন। 

১. মাছঃ যেকোনো ধরনের মাছ বিড়ালের অনেক প্রিয় খাদ্য। তবে কাঁটাযুক্ত মাছ হলে অবশ্যই কাটা বেঁছে দেয়ার চেষ্টা করবেন। নতুবা কাটা গলায় বিঁধে ইনফেকশন হতে পারে। 

২. মাংসঃ বিড়াল মাংসাশী প্রাণী হওয়ায় তাদের খাদ্য তালিকা'তে মাংসের উপস্থিতি অনেক জরুরী। গরুর মাংসের থেকে মুরগির মাংস বিড়ালের জন্য বেশি ভালো। কেননা বিড়ালের পাকস্থলীতে গরুর মাংসের কোষ হজম হতে সময় নেয়। যার ফলে গরুর মাংস ঘন ঘন দিলে বিড়ালের হজমে সমস্যা হবে এবং খাওয়ার রুচি কমে যেতে পারে। 

 

Amarpet.com - এ পেয়ে যাচ্ছেন চিকেন ফ্লেভারের ক্যাট ফুড। 

বিড়ালের জন্য আদর্শ হচ্ছে মুরগির মাংস। মুরগি বা মাছ যাই দেন না কেন তাতে কোন প্রকারের মশলা দেয়া যাবে না। সেদ্ধ এর সময় হালকা লবণ দেয়া যেতে পারে। ভালোভাবে সেদ্ধ করে হালকা চটকে দিলে তাদের খেতে অনেক সুবিধা হবে। 

৩. সবজিঃ বিড়ালের জন্য সবজি অনেক বেশি দরকারি না তবে কিছু সবজি খাদ্য তালিকাতে রাখা যায়। বিড়ালদের কিছু পছন্দের সবজি হলো মিষ্টি কুমড়া, গাজর, ফুলকপি, আলু । এগুলো সেদ্ধ করে মাছ কিংবা মাংসের সাথে মাখিয়ে খাওয়াতে পারেন। 

৪. ফলঃ বিড়াল ফল খায় না বললেই চলে। তবে মজার ব্যপার হলো বিট রুট কিংবা ড্রাগন বিড়ালের জন্য অনেক উপকারী ফল সেই সাথে উপাদেয়। 

৫. Cat Food:  বর্তমানে ক্যাট ফুড অনেক প্রচলিত । প্রায় সবাই কমবেশি তার বিড়াল'কে ক্যাটফুড দিয়ে থাকে। কিন্তু কোন ক্যাটফুড আপনার বিড়ালের জন্য ভালো হবে তা বুঝা মুশকিল। কেননা বর্তমান বাজারে বিভিন্ন ব্রান্ডের ক্যাটফুড পাওয়া যাচ্ছে। যার সবগুলাতে সঠিক নিউট্রিশিয়ানের উপস্থিতি নেই।

এমনকি কিছু জায়গায় নকল বা এক্সপায়ার্ড পণ্য ও কম দামে বিক্রি হচ্ছে। প্রিয় বিড়ালছানাদের জন্য ভালো মানের ক্যাটফুড কিনতে ভিজিট করুন www.amarpet.com 

ক্যাটফুড দেয়ার আগে আপনাকে অবশ্যই বিড়ালের বয়স অনুযায়ী ক্যাটফুড বেঁছে নিতে হবে। কিটেন ক্যাটফুড ১ বছর যাবত অব্দি খাওয়ানো হয়। এরপর থেকে রেগুলার ক্যাটফুড খাওয়ানো যাবে। 

বিড়াল'কে দিনে কয়বার খাওয়াবো? 

প্রথম ০৮/১০ সপ্তাহ বিড়ালের খাবারের চাহিদা অনেক বেশি থাকে। যেহেতু এই সময় ছানা একেবারেই ছোট তাই একবারে বেশি খেতে পারে না। এজন্য বারবার তাকে অল্প অল্প করে খাওয়ানো হয়। কিটেন'দের জন্য দিনে ৫-৬ বার খাওয়ানোর প্রয়োজন পরে। আবার পুর্ণবয়স্ক বিড়ালের জন্য দিনে ৩-৪ বার খাওয়ানোই যথেষ্ঠ। 

আমাদের অনেকের ধারণা এমন যে পেট ভরিয়ে খাওয়ালেই বিড়াল সুস্থ ও প্লেফুল থাকবে। কথাটা আংশিক সত্য হলেও পুরো সত্য নয়। এই ধারণা থেকেই অনেকে তার বিড়াল'কে ভাত দিয়ে থাকেন বেশি বেশি। কিন্তু বিড়াল মাংসাশী প্রাণী হওয়ায় তার শরীরে কার্বহাইড্রেট এর দরকার খুব'ই কম।

বরং বিড়ালের দরকার প্রোটিন জাতীয় খাবার। তাই ভাত দিতে চাইলে তা কম করে দিয়ে মাছ মাংসের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। ভাত বেশি খাওয়ার ফলে বিড়ালের অনেক সময় কৃমিও হয়ে থাকে। 

বিড়াল যারা আমরা ভালোবেসে পালি তারা তাদের বিষয়ে অনেক সেনসিটিভ ও সতর্কতা অবলম্বন করি। তাই আসুন বিড়ালের সঠিক ডায়েট চার্ট সম্পর্কে জানি এবং সেভাবে তাদের খাদ্য দেই। ক্যাটফুড যদি খাওয়াই তবে তা যেন হয় পুষ্টীগুণ সমৃদ্ধ ও ভালোমানের। 

আপনার প্রিয় বিড়ালের সকল পণ্য পাচ্ছেন এখন একসাথে www.amarpet.com

 

Related Products

inactive-wishlist-icon
Wanpy Creamy Cat Treat Tuna & Scallop 70gm (5 Pieces Pack)
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
10% Off
inactive-wishlist-icon

More Blog Articles

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2026 All Rights Reserved