menu logo
amar pet logo
বিড়াল আঁচড় দিলে কি হবে এবং জলাতঙ্ক প্রতিরোধের উপায়

বিড়াল আঁচড় দিলে কি হবে এবং জলাতঙ্ক প্রতিরোধের উপায়

বিড়াল আঁচড় দিলে জলাতঙ্কের ঝুঁকি থাকতে পারে। দ্রুত চিকিৎসা ও সঠিক নিয়মে টিকা নিয়ে নিরাপদ থাকুন। পোষা বিড়ালের নিয়মিত ভ্যাক্সিনেশন ও পরিচর্যার মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে পারবেন।

user-profile

Tanvir Chowdhury

Oct 07, 2024

বিড়াল আঁচড় দিলে কি হবে? আমাদের সকলের মনেই এই প্রশ্ন'টি একবারের জন্য হলেও এসেছে। বিড়াল আঁচড় দিলে জলাতঙ্ক হওয়ার সম্ভবনা থাকে যদি সেই বিড়ালের র‍্যাবিস থেকে থাকে। স্ট্রে ক্যাট থেকে ক্ষতির সম্ভবনা সবথেকে বেশি। স্ট্রে ক্যাট যদি আপনাকে আঁচড় দিয়ে থাকে এবং আপনার ক্ষত যদি অনেক বেশি হয়ে তবে যত দ্রুত সম্ভব নিকটস্থ কোন ডাক্তারের শরণাপন্ন হয়ে দ্রুত চিকিৎসা নিতে হবে। 

আপনার বিড়াল যদি আপনাকে প্রতিনিয়ত কামড় বা আঁচড় দিতে থাকে তবে তা বিপদজনক বলা যায় কেননা যেকোনো মুহুর্তে একটু জোড়ে যদি দাঁত বসে যায় কিংবা আঁচড় থেকে রক্ত ক্ষরণ হয় আপনি চরম ভাবে আহত হতে পারেন। তারা অবুঝ প্রাণী হওয়ায় খেলার ছলে অনেক সময় জোড়ে আঘাত করে থাকে। অনেক সময় গুরুতর ভাবে জখম ও হতে দেখা যায়। 

বিড়ালের আঁচড়ে কি করবেন? 

বিড়ালের আঁচড় বা কামড়ের ক্ষেত্রে ক্ষতস্থানের গভীরতা গুরুত্বপূর্ণ। আঁচড়ের ফলে যদি রক্তপাত হয়, তাহলে রক্তের সঙ্গে জীবাণুর সংস্পর্শ ঘটে। তখন টিকা নেওয়া এবং যথাযথ চিকিৎসা গ্রহণের দরকার হয়। আপনার যদি রক্তপাত না হয় এবং আঁচড় দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সাবান-পানি দিয়ে পরিষ্কার করেন, তবে ভয়ের কিছু নেই। টিকা নেওয়ারও দরকার আছে বলে আপাতত মনে হচ্ছে না।

বিড়ালের নখ ও দাঁত সাধারণত অনেক ধারালো হয়ে থাকে। যার ফলে আঁচড় বা কামড় থেকে গভীর ক্ষত হতে পারে। বিড়ালের আঁচড়ে যদি কোন ইনফেকশন হয়ে থাকে তবে তা ১২-১৪ ঘণ্টার মধ্যে তার প্রভাব ফেলা শুরু করে। 

ক্ষত স্থান'টি লাল হয়ে ফুলে যেতে পারে আর ব্যাথা হয়ে থাকে। যদিও পোষ্য বিড়ালদের বেশিরভাগ সময়"ই ভ্যাক্সিনেশন করানো হয়ে থাকে যার ফলে বাসার বিড়ালের থেকে রোগ হওয়ার সম্ভবনা অনেক কম।

টিকা দেওয়ার নিয়মাবলী 

জলাতঙ্কের দুই ধরনের টিকা রয়েছে। একধরনের টিকা মাংসপেশিতে (শুধু বাহুতে) এবং অন্যটি চামড়ায় দিতে হয়। চামড়ায় দেওয়া টিকা বেশি কার্যকর, কম খরচ হলেও প্রশিক্ষিত জনবলের অভাবে মাংসপেশির টিকাই বেশি প্রচলিত।

আগে কিংবা গত পাঁচ বছরে টিকা দেওয়া হয়নি, এমন ব্যক্তি বা শিশুর জন্য ডোজ: ০ (কামড় নয়, টিকা দেওয়ার দিন), ৩, ৭, ২৮তম দিন। আরেকটি সূচি হচ্ছে ০ তম দিনে দুই বাহুতে ২টি টিকা এবং ৭ ও ২১তম দিনে ১টি করে টিকা।

যে বিড়ালটি আপনাকে আঁচড় দিয়েছে তা র‍্যাবিস ভাইরাসে আক্রান্ত কিনা তা বোঝার কিছু উপায় আছে। যে বিড়াল'টি কামড় দিয়েছে সে যদি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তবে সে ক্রমাগত লালা ঝরাতে থাকবে, অসুস্থ থাকবে এবং সেই সাথে জোড়ে জোড়ে নিশ্বাস নিতে থাকবে। এছাড়াও র‍্যাভিস আক্রান্ত বিড়াল ৮-১০ দিনের মধ্যে মারা যায়। আপনি যদি দেখেন আপনাকে আঁচড়ানো বিড়ালটি অসুস্থ তবে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন।

পোষা বিড়ালের আঁচড়ের ক্ষেত্রে রোগ হওয়ার সম্ভবনা যদিও কম তবুও সতর্ক থাকা জরুরী । আপনার  বিড়ালকে নিয়মিত ভ্যাক্সিনেশন করানোর মাধ্যমে আপনার আদরের বিড়াল ও আপনার পরিবার থাকবে নিরাপ

বিড়াল'কে নিয়মিত গোসল করানো সেই সাথে তাদের কান পরিষ্কার করাও জরুরী । এতে রোগবালাই হওয়ার সম্ভবনা অনেকাংশে কমে যায়। 

আপনি যদি নিয়মিত আপনার আদরের প্রাণীর নখ কেটে রাখেন তবে আঁচড় খাওয়ার প্রবণতাও কমে যাবে। আপনার বিড়ালের শ্যাম্পু, নেইল কাটার সহ যাবতীয় জিনিস পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.amarpet.com 

আমাদের পোষা বিড়াল কিংবা স্ট্রে বিড়াল যেটাই আঁচড় দিক না কেন আমাদের অবশ্যই উচিৎ সতর্কতা অবলম্বন করা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। আমরা অনেক সময় বিষয়'টিকে তেমন গুরুত্ব দেই না কিন্তু এতে আমরা আমাদের'ই বিপদ ডেকে আনি। বিড়ালের আঁচড় বা কামড় যেটাই হোক হেলা ফেলা না করে সঠিক সময়ে ডাক্তারের শরণাপন্ন হওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ। 

 

Related Products

TidyCats Bentonite Cat Litter Apple 5L
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
10% Off
High Quality Teddy Bear Cat Sweater Dress
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
Wanpy Dog Canned Food Chicken 375g
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
Kaniva Skin & Coat Tuna, Ocean Fish & Rice 1.3kg for All Ages
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
11% Off

More Blog Articles

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2026 All Rights Reserved