menu logo
amar pet logo
বিড়ালের লালা থেকে সৃষ্ট রোগ: কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়

বিড়ালের লালা থেকে সৃষ্ট রোগ: কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়

পোষা প্রাণীর লালা, বিশেষ করে বিড়ালের, মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। Capnocytophaga ব্যাকটেরিয়া থেকে জ্বর, ডায়েরিয়া, হার্ট এট্যাক, এবং কিডনি ফেইলিয়রসহ মারাত্মক রোগ হতে পারে। ঝুঁকিতে রয়েছেন যাদের ইমিউন সিস্টেম দুর্বল। প্রতিরোধে বিড়ালের নিয়মিত ভ্যাক্সিন, স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা, এবং ভালো মানের খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পোষা প্রাণীর স্বাস্থ্য নিশ্চিত করতে আরও জানুন।

user-profile

Tanvir Chowdhury

Dec 15, 2024

পোষা প্রাণীর লালা থেকে আমাদের কি রোগ হয়? চলুন জেনে নেয়া যাক এর কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় । 

বিড়াল আমাদের অত্যন্ত আদরের প্রাণী, কিন্তু বিড়ালের লালা থেকে হতে পারে মারাত্মক রোগ। বিশেষ করে বিড়ালের যদি ভ্যাক্সিনেশন না করানো থাকে এবং বিড়ালের কোন রোগ থাকে তবে তা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। স্ট্রে বিড়ালের থেকে এ ধরনের রোগ হওয়ার সম্ভবনা সবচাইতে বেশি থাকে। এজন্য আপনার পোষা প্রাণীর নিয়মিত ভ্যাক্সিন দিন ও এর স্বাস্থ্য পরীক্ষা করুন। 

আমাদের অনেকের ধারণা বিড়ালের কামড় বেশি ক্ষতিকর কিন্তু এমনটা নয়। বিড়ালের কামড়ের থেকেও বিড়ালের লালা বেশি ক্ষতিকর। কেননা বিড়ালের লালা তে থাকা ব্যাকটেরিয়া Capnocytophaga মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ব্যাকটেরিয়া থেকে মানুষের নানান মরণ ঘাতী রোগ হওয়ার সম্ভবনা থাকে। এরফলে মানুষের হার্ট এট্যাক, কিডনি ফেইলিয়র এর মতন কঠিন রোগ গুলো হওয়ার সম্ভবনা থাকে। 

রোগে আক্রান্ত হওয়ার লক্ষণঃ 

১। জ্বর 

২। ডায়েরিয়া 

৩। ব্যাথা হওয়া শরীরে 

৪। বিভিন্ন স্থানে লাল হয়ে ফুলে যাওয়া 

৫। বমি কিংবা মাথা ব্যাথা 

কারা বেশি ঝুঁকিতে থাকে ? 

বেশিরভাগ সময় দেখা যায় যে বিড়ালের লালা বা কামড় থেকে তেমন কোন ক্ষতি হয় না, যদিনা বিড়াল'টি কোন রোগে আক্রান্ত হয়ে থাকে। এছাড়াও বেশিরভাগ মানুষের সমস্যা বা বিভিন্ন রোগে আক্রান্ত তখন হয় যখন সংক্রমিত হওয়া ব্যক্তি পূর্বে থেকে কোন রোগে আক্রান্ত হয়ে থাকে কিংবা তার কোন শারীরিক দুর্বলতা থেকে থাকে। সংক্রমিত হওয়ার ঝুঁকিতে সবচাইতে বেশি যারা থাকেন

১। যাদের নিয়মিত মদ্যপানের অভ্যাস থাকে 

২। যাদের ইমিউন সিস্টেম অনেক বেশি দূর্বল থাকে। 

৩। ক্যান্সার কিংবা এইচ আই ভি পজেটিভ এমন কোন ব্যক্তি 

৪। দীর্ঘদিন ধরে অসুস্থ বা মেডিসিন নিচ্ছে এমন কোন ব্যক্তি কেননা তাদের ইমিউন সিস্টেম তেমন ভালো থাকে না 

প্রতিরোধের উপায়

বিড়ালের লালা থেকে আমাদের যেন কোন রকম ক্ষতি না হয় এজন্য আমাদের উচিৎ বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা। সবথেকে কার্যকরী উপায় হচ্ছে আমাদের পোষা প্রাণীকে নিয়মিত ভ্যাক্সিনেশন করানো, তাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া কেননা যত্নবান না হলে বিড়ালের বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগ হওয়ার সম্ভবনা রয়ে যায় আর বিড়াল'দের থেকে আমাদের মাঝেও রোগ ছড়াতে পারে। এজন্য শুরুতেই সতর্ক থাকা অতীব জরুরী। বিড়ালের লালা যেন আমাদের খাদ্য বা শরীরের ভেতরে না যেতে পারে এই বিষয়ে লক্ষ রাখা উচিৎ। বিড়ালের খাবার পাত্র আলাদা হওয়া উচিৎ, এবং তাদের পাত্র প্রতিবেলা খাওয়ানোর পর ভালো করে ধুয়ে ফেলা জরুরী। এখানে মনে রাখা জরুরী বিড়ালের খাবার পাত্র ধোয়ার জন্য আলাদা মাজুনী ব্যবাহার করা উচিৎ। আপনার যদি কোন গুরুতর রোগ থেকে থাকে তবে অবশ্যই আপনাকে কুকুর কিংবা বিড়াল থেকে সাবধানতা অবলম্বন করা উচিৎ। এছাড়াও বিড়াল'কে নিয়মিত টিকা প্রদানের পাশাপাশি আমাদের উচিৎ তাদের ভালো মানের খাবার খাওয়ানো কেননা খারাপ কোয়ালিটির খাবারের ফলে বিড়ালের নানা বিধ রোগ দেখা যায়। উন্নতমানের খাবার পেতে ভিজিট করুন https://amarpet.com/category/cat-food 

পোষা প্রাণীদের থেকে মানুষের রোগ বালাই হয়না এই কথার কোন ভিত্তি নেই। তবে আপনি যদি আপনার পোষা প্রাণীর সঠিক ও নিয়মিত যত্ন নেন তবে তারা থাকবে সুস্থ ও রোগমুক্ত। আপনার পোষা প্রাণীর সুস্থতার উপরে আপনার সুস্থতার অবস্থা অনেকাংশে নির্ভর করে তাই পোষা প্রাণীকে নিয়মিত ভেট দেখান ও তাদের টিকা দিন।

Related Products

MaxPet Adult Cat Food Chicken 1kg
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
Premium Full Sleeve Soft Pet Sweater Dress
cart-icon

Add to Cart

inactive-wishlist-icon
8% Off
inactive-wishlist-icon
inactive-wishlist-icon

More Blog Articles

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2026 All Rights Reserved