menu logo
amar pet logo
বিড়ালের নখ কাটার টিপস

বিড়ালের নখ কাটার টিপস

বিড়ালের নখ কাটা ঝুঁকিপূর্ণ মনে হলেও সঠিক পদ্ধতি এবং পেট নেইল কাটার দিয়ে এটি সহজে করতে পারেন। বিড়ালকে শান্ত রেখে ধাপে ধাপে নখ কাটুন।

user-profile

Tanvir Chowdhury

Nov 26, 2024

বিড়ালের নখ কাটার টিপস ও কোন নেইল কাটার দিয়ে নখ কাটলে ভালো হবে চলুন জেনে নেয়া যাক 

বিড়ালের নখ কাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ্য একটা কাজ। আমাদের বিড়ালের নখ যদি আমরা নিয়মিত না কাটি তবে তাদের বড় ও ধারালো নখের জন্য আমরা আহত হতে পারি। শুধু তাই নয় আমাদের বিড়াল খেলাধুলা করার সময় বাসার অন্য বিড়াল'কেও আহত করতে পারে। এজন্য বিড়ালের নখ নিয়মিত কেটে ছোট রাখা জরুরী। বিড়ালের নখ কাটার জন্য বিশেষ ভাবে তৈরি পেট নেইল কাটার পাওয়া যায়। অবশ্যই সেটা ব্যাবহার করে আপনার আদরের বিড়ালের নখ কাটবেন। 

বিড়ালের নখ কি কাটা যাবে?
হ্যাঁ, বিড়ালের নখ কাটা যাবে। কিন্তু খুবই সামান্য পরিমানে trim করতে হবে। নখের সামান্য একটু ভিতরের দিকে মাংস থাকে, তাই সতর্কতার সাথে কাটতে হবে যেন কোন ভাবেই ঐ পর্যন্ত না কাটা হয় তাহলে রক্তক্ষরণ শুরু হবে।

নখ কাটার পদ্ধতিঃ

১। প্রথমে বিড়ালকে শান্ত করতে হবে, উত্তেজিত অথবা রাগান্বিত অবস্থায় নখ কাটা যাবে না। Treat দিয়ে বিড়ালকে খুশি করুন।

২। তাকে আদর করে কোলে তুলে নিন।

৩। একটি পা ধরুন এবং পায়ের তলার মাংসে হালকা করে চাপ দিন এতে করে নখগুলো থাবা থেকে বের হয়ে আসবে।

৪। এরপর বিড়ালের নেইল ক্লিপার দিয়ে সাবধানে নখের আগা অল্প করে কাটুন। একটু ভিতরের মাংস(quick) যেন না কেটে যায় লক্ষ্য রাখতে হবে, এতে বিড়াল ব্যথা পাবে এবং রক্তক্ষরণ হবে।

৫। অনেক বিড়াল ধরতে দিতে চায় না, সেক্ষেত্রে তার ঘাড়ের চামড়া ধরে অথবা মাথার উপর একটা তোয়ালে দিয়ে ঢেকে দিয়ে চুপ করাতে হবে।

বিড়ালের নখ কি দিয়ে কাটবো ? 

বিড়ালের নখ কাটার জন্য বিশেষ কাটার রয়েছে। মানুষের নেইল কাটার ব্যাবহার করলে বিড়াল আঘাতপ্রাপ্ত হতে পারে। এজন্য অবশ্যই তাদের কাটার দিয়ে কাটা উচিৎ।

আশাকরি উপরের টিপসের মাধ্যমে আপনি আপনার বিড়ালের নখ খুব যত্নে ও নিরাপদে কাটতে পারবেন।

Related Products

More Blog Articles

SIGN UP TO

NEWSLETTER

Get in Touch

Corporate Office:Zakir Complex (9th Floor), Ka-218, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Pickup Point:Siraj Garden, Ka-193/B, Sayed Ali Member Bari, Kuril Chowrasta, Dhaka-1229, Bangladesh.

Mobile Apps

ssl-commerce
AmarPet.com© 2026 All Rights Reserved